মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

    কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক
    কুমিল্লা মেইল

    কুমিল্লায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    জানা গেছে, রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একাধিক টিম।

     

    এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ২৯ জনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে হঠাৎ পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।

     

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ‘নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই।টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।’

     

    তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

     

    কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন,‘কুমিল্লায় আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’


    add